একদা অরণ্যে… বাঘের নাম নিরেশ। ফেইসবুকে অবশ্য নাম দেয়া, ''King Bodonti", সাথে সাইবেরিয়ান টাইগার-এর প্রোফাইল পিক। লাঞ্চ টাইমে টেরিটরি'র পাশে দিয়ে হেঁটে যাবার সময় দেখে, আপন মনে এক চিত্রা হরিণ সেলফি তুলেই যাচ্ছে। নিরেশ বাঘ ভাবে, এই প্রজন্মের পশুরা এমন বেখেয়াল কেন? ভাবনায় বাঁধ সাধে চরম ক্ষুধা। কূট প্ল্যান করে নতুন আইফোন'টা বাগিয়ে ডাক দেয়, "কি ডিয়ার?! একা একা সেলফি তুললে হবে? কাছে আসো আমার ফোন দিয়ে তুলি।" হাজার হোক বাঘের ডাক। ভয়ে ফোন লক না করে এক পা দুই পা করে দুরে সরতে থাকে ডিয়ার। তবুও এড়াতে পারেনা বাঘের রিফ্লেক্স। হুঙ্কার দিয়ে নিরেশ একদম কাছে আসতেই কাঁপতে থাকা হরিণ-এর মাথা থেকে শিং জোড়া খুলে পড়ে। কন্ঠস্বর, 'ম্যা ম্যা' করে ওঠে। নিরেশ: (হতবাক হয়ে) হোয়াট দা এফ!!! কস কি হরিণ? আধো কান্না, আধো এক্সপ্লেইন করার স্বরে উত্তর আসে, ''ভাইয়া আমি খাসী, ট্রাস্ট মি। প্রোফাইল পিকচার দিবো, ছবি তুলতে মেকআপ নিসি, তাই চিনেন নাই। প্লিজ ভাইয়া, খেয়ে দিয়েন না!" পুল সাইড ক্যাফেতে সার্ভ করলেও, ঘটনার আকস্মিকতায় নিরেশ বাঘ তখন খাওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলো। চান্সে খাস...
আমার খুব পছন্দের লেখাগুলো, এখানে সবার পড়বার জন্য দেয়া হলো....