সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দ্যা জাংগল বুক

একদা অরণ্যে… বাঘের নাম নিরেশ। ফেইসবুকে অবশ্য নাম দেয়া, ''King Bodonti", সাথে সাইবেরিয়ান টাইগার-এর প্রোফাইল পিক। লাঞ্চ টাইমে টেরিটরি'র পাশে দিয়ে হেঁটে যাবার সময় দেখে, আপন মনে এক চিত্রা হরিণ সেলফি তুলেই যাচ্ছে। নিরেশ বাঘ ভাবে, এই প্রজন্মের পশুরা এমন বেখেয়াল কেন? ভাবনায় বাঁধ সাধে চরম ক্ষুধা। কূট প্ল্যান করে নতুন আইফোন'টা বাগিয়ে ডাক দেয়, "কি ডিয়ার?! একা একা সেলফি তুললে হবে? কাছে আসো আমার ফোন দিয়ে তুলি।" হাজার হোক বাঘের ডাক। ভয়ে ফোন লক না করে এক পা দুই পা করে দুরে সরতে থাকে ডিয়ার। তবুও এড়াতে পারেনা বাঘের রিফ্লেক্স। হুঙ্কার দিয়ে নিরেশ একদম কাছে আসতেই কাঁপতে থাকা হরিণ-এর মাথা থেকে শিং জোড়া খুলে পড়ে। কন্ঠস্বর, 'ম্যা ম্যা' করে ওঠে।  নিরেশ: (হতবাক হয়ে) হোয়াট দা এফ!!! কস কি হরিণ? আধো কান্না, আধো এক্সপ্লেইন করার স্বরে উত্তর আসে,  ''ভাইয়া আমি খাসী, ট্রাস্ট মি। প্রোফাইল পিকচার দিবো, ছবি তুলতে মেকআপ নিসি, তাই চিনেন নাই। প্লিজ ভাইয়া, খেয়ে দিয়েন না!" পুল সাইড ক্যাফেতে সার্ভ করলেও, ঘটনার আকস্মিকতায় নিরেশ বাঘ তখন খাওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলো। চান্সে খাস...
সাম্প্রতিক পোস্টগুলি

আত্মহত্যা-পর্ব ১

আত্মহত্যা   বাংলায় অর্থ দাঁড়ায় নিজেকে হত্যা। হিন্দি বা উর্দু ভাষায় সমার্থক হলো খুদখুশী, অর্থাৎ স্বেচ্ছায় মৃত্যু। আমি অবশ্য বাংলা শব্দটি নিয়েই লিখবো। বর্তমান সময়ে আমার কাছে আত্মহত্যা অর্থ নিজের স্বকীয়তা অথবা নিজের বিবেক বা আত্মাকে হত্যা। জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপেই আমাদের চারিপাশে দেখছি সবাইকেই এই আত্মহত্যায় লিপ্ত। যা করা উচিত, যা বলা উচিত, যা হওয়া উচিত এবং যা ভাবা উচিত আমরা কোনভাবেই সেগুলো করতে পারছি না। আমরা হয়তো একজন সভ্য, সুন্দর এবং সত্য সত্ত্বা হতে পারতাম। কিন্তু নিজেদের হত্যা করে আমরা বেঁচে রয়েছি অন্য কেউ হিসেবে। অসংগতি তুলে ধরার জন্য আমার এই লেখার নামকরন করতে গিয়ে তাই আমি এই আত্মহত্যা শব্দটিকেই বেছে নিলাম।  পর্ব ১- ক্ষমা সভ্য দেশের মানুষের সংস্পর্শে থেকে আর কাজের জন্য যা লেখাপড়া করতে হয়েছে, এই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আমাদের বেঁচে থাকার সৌন্দর্য আসলে সত্য এবং শিক্ষা দিয়ে তৈরি হয়। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে আমাদের আচরন আর নৈতিকতার চর্চা এই দুটি বিষয় মানবজন্ম সফল করতে খুবই গুরুত্বপুর্ণ। তবু আমরা এই দেশে নির্দিষ্ট এই দুইটি বিষয় নিয়েই চরম উ...